সোমবার , ১৪ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৪, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারমান সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাঙামাটি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পে গিয়ে সমাবেশ করে।

জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, কলেজ ছাত্রদল সভাপতি ওমর মোরশেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, সদর থানা ছাত্রদলের আহবায়ক আবুল বশর, জেলা সাবেক যুগ্ন সম্পাদক ওলী আহাদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ বলেন ১৯৭১ সালে যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে তারা ২০২৫ সালে এসে আবারো দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা মনে রাখবেন ১৯৭১ আপনারা সফল হতে পারেনি ২৫ সালে এসে জাতীয়তাবাদী ছাত্রদল আজকেও আপনাদের সফল হতে দেবে না।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমন নিপীড়ন জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে রাজ পথে থেকে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ফ্যাসিষ্ট হাসিনাকে দেশ ছাড়া করতে ২৪ এর আন্দোলনে ছাত্রদের হাতকে শক্তিশালী করেছিল। কিন্তু ১৭ বছর যে ছাত্র শিবির গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত ছিল তারা ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছে তাদের মুখে দেশের প্রীতি মানায় না।

বক্তারা বলেন ছাত্র শিবির দেশকে অস্থিতিশীল করে তুলতে কিছুক্ষণ এনসিপি, কিছুক্ষণ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চান্দাবাজি করছে। নেতৃবৃন্দ বলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজ পথে থেকে তাদের অপকর্মে বিরুদ্ধে সলক নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা

‘ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাই নতুনবাজারে বিট পুলিশিং সভা

কাপ্তাইয়ে নিপোর্ট’র ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাঙামাটিতে মাদ্রাসা শিক্ষক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়ি পৌর নির্বাচনে সতন্ত্র দুই পার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ 

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

রাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

কাপ্তাই ওসির সাথে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য স্বাক্ষাৎ

রাবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: