মঙ্গলবার , ১৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন মিলন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৭, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আক্তার হোসেন মিলন।

মঙ্গলবার (১৭ মে) বেলা ১২ টা ২০ মিনিটে তিনি তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এর নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এইসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু সহ তাঁর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

জমাদান শেষে তিনি সাংবাদিকদেন বলেন, আমি সর্বপ্রথম মহান সৃষ্টি কর্তার প্রতি শোকরিয়া আদায় করছি। এইছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার প্রতি।

আমি রাঙামাটি জেলার আমাদের অভিভাবক জননেতা দীপংকর তালুকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল সহ অসংখ্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি গত নির্বাচনে চন্দ্রঘোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের মনোনিত আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর প্রতি, যিনি সার্বক্ষণিক আমার পাশে থেকে আমাকে সাহস যোগাচ্ছেন।

তিনি আরও বলেন আওয়ামী লীগ পরিবার আজ ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবদ্ধের ফসলকে কাজে লাগিয়ে আগামী ১৫ জুন জনগণ বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করবেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আশিকার উদ্দোগে সবুজ পর্যটন বিকাশে এডভোকেসি সভা

শিশুদের কান ধরিয়ে ওঠবস, কলাবাগান থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

বাঘাইছড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত আটক 

বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি ও বাজার চৌধুরীকে সংবর্ধনা

রামগড়ের পাতাছড়া গণহত্যার ৩৮ বছর আজ, মেলেনি স্বীকৃতি

পূর্ব শত্রুতার জের, টিউবওয়েলে মিললো বিষাক্ত সাপের মাথা 

ধানের শীষে আস্থা রাখলে পাহাড়ে উন্নয়নের দুয়ার খুলবে– দীপেন দেওয়ান

‎বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কাপ্তাইয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা 

বাঘাইছড়িতে র‍্যালি ও আলোচনায় মহান মে দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: