মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরের বগাছড়িতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী

প্রতিবেদক
প্রতিনিধি, নানিয়ারচর, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাগাছড়ির ১৭ মাইল নামক স্থানে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয় ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে এতে মো:-ওহিদুল নামে এক পথচারী গুরুতর আহত হন। তিনি আছরের নামায পড়ে রাস্তার পাশ দিয়ে হাটছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা আরো জানায়, রাঙ্গামাটি-খাগড়াছড়ি ব্যস্ততম সড়কে গার্ড ওয়াল নির্মাণের জন্য আনা পাথরগুলো সড়কের পাশে বেওয়ারিশ ফেলে রাখা হয়। এ অবস্থায় খাগড়াছড়ির মহালছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ওই পাথরের উপর পিছিল খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে পড়ে যায়।

খাদিজা বেগম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আছরের নামাজ শেষে মো. ওয়াহিদ নামের এক পথচারী হাঁটতে বের হলে বাসের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান।

তবে, বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউ বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা অভিযোগ করে জানান, সড়ক বিভাগের গার্ড ওয়াল নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদার মিশু সড়কের পাশে পাথর রাখার বিষয়ে গণমাধ্যমে সতর্ক করা হলেও এখনো পর্যন্ত সেগুলো সরিয়ে নেননি। সংবাদ প্রকাশের পরও পাথরগুলো পূর্বের অবস্থানেই রয়ে গেছে, যা সড়ক দুর্ঘটনার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, “আমরা বাস দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ঘটনায় একজন গুরুতর আহত হন, যাকে তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের মালিকের সাথে যোগাযোগ হয়েছে তারা বাস তুলে নিয়ে যাবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কাপ্তাই জোনের উদ্যেগে এতিমদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

রমজানকে স্বাগত জানিয়ে রামগড়ে জামায়াতের র‍্যালি

রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সাজেকে ডায়রিয়া রোগীদের দেয়া হচ্ছে সম্মিলিত চিকিৎসা সেবা

তৃণমূলকে মূল্যায়নের ফসল জ্বরতী তঞ্চঙ্গ্যা

রাজধানীতে ৫৪তম বাংলাদেশ-ICIMOD বৈঠক অনুষ্ঠিত

রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়ি গুইমারা থানা পুলিশের অভিযানে গাজাসহ আটক-২

মহালছড়িতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: