মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুলাই ২৯, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু সদর হতে বাইট্টাপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের সময় যাত্রীবাহি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। এঘটনায় চালক সহ যাত্রীরা গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে লংগদু সদরে বাইট্টাপাড়া এলাকায় আহত হন নির্মাণ শ্রমিক খলিল রহমান (৪৫)। তিনি উপজেলার ইসলামাবাদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানাযায়, সকালে অন্যান্য শ্রমিকের সাথে খলিল রহমানও কাজ করছিলেন। হঠাৎ স্থানীয় (ভাড়ায়) মটর বাইক চালক সুজনের যাত্রীবাহি গাড়িটি কাছাকাছি আসতে দেখে সরে যেতে চেয়েও গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পায়। দ্রুত তাকে এবং গাড়ি চলক সহ যাত্রীদের উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খলিল রহমানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে এবং বাকিদের লংগদু সদর হাসপাতালে চিকিৎসা করা হয়।

এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত সরজিৎ দে জানান, ঘটনাটি সকাল এগারোটার দিকে ঘটেছে। যিনি মারা গেছেন তিনি খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দূর্গাৎসব ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া

ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকিতে বহু পরিবার, অপরদিকে নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা- লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঈদ-উল-আযহা উপলক্ষে চন্দ্রঘোনা ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি

সন্ত্রাস দমনে বিলাইছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান

বাঘাইহাট জোনের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

জুলাই পুর্নজাগরণে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানান প্রতিযোগিতা

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে রামগড় সীমান্তে ৪৩ বিজিবির নিরাপত্তা জোরদার 

রামগড়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রুমা উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

অনিশ্চয়তায় শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ

error: Content is protected !!
%d bloggers like this: