রবিবার , ৩ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

১ ফুট বাড়লেই খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

সাপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকে পানি উচ্চতা ১০৭ ফুট মীনস সি লেভেল এর কাছাকাছি পৌঁছেছে। আজ রবিবার (৩ আগস্ট) সকাল ১০ টার কিছু সময় পরে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ রবিবার ( ৩ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৬. ৮৪ ফুট মীনস সি লেভেল। এর আগে গতকাল শনিবার (২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৬. ৪২ ফুট মীনস সি লেভেল।

তিনি আরোও জানান, যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল, যদি লেকের পানি ১০৮ ফুট মীনস সি লেভেল এর কাছাকাছি বা ১০৮ ফুট  অতিক্রম করে তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা লেক হতে কর্ণফুলি নদীতে পানি নির্গমন করবো। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্ব সাধারণকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট চালু রয়েছে বলে জানান- কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, রবিবার   (৩ আগস্ট)  সকাল ৯ টা পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বমোট ২ শত ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তৎমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কাউখালী বিএনপির বিক্ষোভ

দীঘিনালায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা

খালেদা জিয়া’র মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুগ্মসচিব পদোন্নতি পাওয়ায় সোনামনি চাকমাকে সংবর্ধনা

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে রাজস্থলীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি ঐক্যবদ্ধ বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রয়েছে: প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

মানিকছড়িতে শয়নকক্ষ থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: