মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের বিশাল শোডাউন ও সমাবেশ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ৫, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা।

৪ আগস্ট সোমবার বিকেল ৫ টায় এ কর্মসূচি শুরু হয়। বাজারের শাপলা চত্বর থেকে শুরু হওয়া গণ মিছিলটি প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে বাসস্টেশনে যায়। পরে বাস স্টেশনের গরুর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে ক্যান্ডল ৭১ রেস্টুরেন্ট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল গণ মিছিলে এসে যোগ দেয়।

উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম এর সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা জলিম উল্লাহ জিহাদী।  প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার- রামু ও ঈদগাঁও আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

অন্য বক্তাদের মধ্যে ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন ও  জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেল।

এসময় বক্তারা বলেন, বিগত ২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার তখত নড়বড়ে হয়ে উঠে। পরদিন তিনি তার দাদার বাড়িতে পালিয়ে যান। সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে তিনি নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলার জনগণ খুনি হাসিনার উপযুক্ত বিচার চান।

এ স্বৈরশাসক জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও মহাজাগরণ ঠেকাতে পারেনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে তার দল ও অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।

মিছিল ও কর্মসূচিতে ছিলেন উপজেলা জামায়াত নেতা মাওলানা ছৈয়দ নূর হেলালী, ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, ইসলামাবাদ জামায়াত সভাপতি মাওলানা হারুন অর রশিদ, মাওলানা সরওয়ার কামাল, মুফিজুর রহমান মুফিজ, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, তৈয়ব উদ্দিন, মাওলানা সরোয়ার কামাল, কামাল আহমদ পাশা, জয়নাল আবেদীন, মাওলানা বশির আহমেদ, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, এডভোকেট এস,কে আহামদ ফারুকী, শাহজান মনির কোম্পানি প্রমুখ।

মিছিলটি দাড়িপাল্লা মার্কার নির্বাচনী শোডাউনে পরিণত হয়। মিছিলকারীরা বিভিন্ন সাইজের দাঁড়িপাল্লা প্রদর্শন করে। অনেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও জামায়াতের দলীয় পতাকা বহন করে। খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা মাথায় লাল-সবুজের ফিতা পরিধান করে। মিছিলে যোগদানকারীরা নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল ‘আল কোরআনের আলো সংসদে জ্বালো’, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বিচার চাই বিচার চাই গণহত্যার বিচার চাই, ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছেড়ে দে প্রভৃতি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে আশিকার – আস্থা প্রকল্পের ত্রৈমাসিক ইয়ুথ সভা অনুষ্ঠিত

৩ মাস বন্ধ থাকার পর চালু হলো বাঁশ পরিবহন

খাগড়াছড়িতে মহিলা দলের দুই উপজেলা ও এক পৌরসভার কমিটি হস্তান্তর

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

দেবী দুর্গার পূজার মাধ্যমে পাহাড়ে সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

কর্ণফুলীতে কাপ্তাই মৎস্য অফিসের অভিযানে ৪৫০০ মিটার জাল জব্দ

রাজস্থলীতে সংঘরাজ ভদন্ত উঃঞানুত্তারা মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া

error: Content is protected !!
%d bloggers like this: