বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
আগস্ট ২০, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে মিতিঙ্গাছড়ি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মিতিঙ্গাছড়ি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও তার দক্ষ সহকর্মীদের দ্বারা পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পেইনে মোট ৯৫ জন রোগী বিনামূল্যে বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। চিকিৎসাভোগীদের মধ্যে ছিলেন ত্রিপুরা, তঞ্চংগ্যা সহ অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী। উক্ত অনুষ্টানে মিতিঙ্গাছড়ি পাড়া ছাড়াও বলিপাড়া, আগার পাড়া, কাপ্তাই পাড়া, উলাছড়ি, প্রীতিছড়া পাড়া, নতুন পাড়া ইত্যাদি বিভিন্ন দূর্গম এলাকা হতে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে স্বত:স্ফূর্তভাবে আগমন করেন।

স্থানীয় হেডম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার করবারিদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জন্যে সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

উল্লেখ্য, রাজস্থলী উপজেলার অন্তর্গত প্রত্যন্ত এই এলাকায় কোন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, এমনকি ওষুধের ফার্মেসি সুবিধা পর্যন্ত বিদ্যমান নেই। নূন্যতম মৌলিক চিকিৎসার সেবার জন্যেও এলাকাবাসীকে সুদূর রাজস্থলী উপজেলা সদরে যেতে হয়। বিশেষ এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত মিতিঙ্গাছড়ি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস। এ ধরণের আয়োজন সেনাবাহিনীর সাথে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাঘাইছড়ি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

জুরাছড়িতে যক্ষা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আলোচনা সভা

আলীকদমকে ইয়াবাসহ দুই ভাই আটক

বাঘাইছড়িতে ৭০ পিস ইয়াবাসহ এক যুবক আটক 

প্রধানমন্ত্রী সকল সংস্কৃতির সম্প্রদায়কে এক ছাতার নিচে ধরে রেখেছেন-পার্বত্য প্রতিমন্ত্রী 

রাঙামাটি মেডিকেল কলেজে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

ধর্ষণকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর প্রতিবাদে রাঙামাটিতে নৌ পথে মানববন্ধন পিসিসিপির

error: Content is protected !!
%d bloggers like this: