বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মৃতদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২৮, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীতে নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর মিসবাহ উদ্দিন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিলংজা ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মিসবাহ ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, গত ২৬ আগস্ট বিকেলে চাঁন্দের পাড়া পয়েন্টে ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় মিসবাহ। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ সকালে ভাটার সময় বাঁকখালী ব্রিজের কাছে চরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, প্রায় ২০ মাস আগে মাওলানা নুরুল আলমের আরেক ছেলে নকিব উদ্দিনও স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মারা গিয়েছিল। মাত্র ২০ মাসের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন জানান, মিসবাহ নিখোঁজ হওয়ার পর থেকেই উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ সার্বক্ষণিক খোঁজ রাখছিল। তাকে উদ্ধারে ডুবুরি দল ও লাইফ গার্ড দিয়ে তল্লাশি চালানো হয়। তিনি আরও জানান, শোকাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসন্ন রমজান উপলক্ষে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সচেতন সভা

ফুল বিষুতে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসালো তনচংগ্যা সম্প্রদায়

কাপ্তাইয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

এবারে একুশে পদক পাচ্ছেন রাঙামাটির কনক চাঁপা চাকমা

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল; সম্পাদক কামাল

রাজস্থলীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রচালক নিহত, আহত ৩ যাত্রী

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: