শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক মারিশ্যা হতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

প্রতিবেদক
গোলামুর রহমান, লংগদু, রাঙ্গামাটি
আগস্ট ২৯, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

ভারত থেকে চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক স্থানে পৌঁছেন সেনাবাহিনী। গোপনে অবস্থান নিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

দুপুরে সেনাবাহিনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পায়,মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক এলাকায় জেএসএস মুল দলের তিনজন সদস্য সিভিল ড্রেসে ভারতীয় চোরাচালান বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ভারতীয়  মালামাল নিয়ে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি যায়।

উক্ত বিষয়টি দুড়ছড়ি সাব জোন ক্যাম্প কমান্ডার অবগত হলে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর নির্দেশনায়, একটি বিশেষ টহল দল নিয়ে দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত মারিশ্যা”র সন্দেহজনক নয় কিলো নামক স্থানে রাত ১১টার অভিজান পরিচালনা করে এবং চোরাচালান কারী দলকে হাতে নাতে ধরার জন্য দীর্ঘক্ষন অবস্হান করেন। জেএসএস(মুল) দলের চোরাচালান কারী সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে গোপনে পালিয়ে যায়। পরবর্তীতে রাতেই উক্ত স্থানে মেজর রিফাত এর নেতৃত্বে আশপাশের এলাকা সম্পূর্ণ তল্লাশি করার সময় নিকটবর্তী জঙ্গল থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটের কার্টুন উদ্ধার করেন।

বিশ্বস্ত সুত্রে আরো জানা যায়, উক্ত সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে জে এস এস (মুল) চোরাকারবারি গ্রুপ বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ব্যবহার করে। এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলেন জানান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমিতে বিদায় সংবর্ধনা

রুমায় জুমে ইঁদুরের আক্রমণ, দিশেহারা জুমিয়ারা

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

কাউখালীর ৬ হাজার শিশু পাবে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল 

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক 

কবিতার শক্তিতেই দেশের স্বাধীনতা সংগ্রাম জেগে উঠেছে-মংসুইপ্রু চৌধুরী

দুর্গাপূজায় নানিয়ারচর সেনা জোনের ভালোবাসা 

পরিবেশবান্ধব বিসিসিটি- বাউ স্টোভ উদ্ভাবন করলেন বাকৃবির গবেষক

রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেক বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: