শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মহালছড়ি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় আলেম-ওলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে সবুজ পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাস্তা জুড়ে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবর” ধ্বনি উচ্চারণ করেন। শিশু-কিশোর থেকে প্রবীণ সবার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রার ফলে গোটা মহালছড়ি জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আলোচনা সভায় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারী। তাঁর জীবনাদর্শই পৃথিবীতে শান্তি, ন্যায় ও সাম্যের ভিত্তি স্থাপন করেছে। বক্তারা আরো বলেন, একজন প্রকৃত মুসলমানের জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা আবশ্যক। তাই তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে তা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানান তারা।

আয়োজক কমিটির আব্দুল ছাত্তার জানান, কেবল শোভাযাত্রা বা আনুষ্ঠানিকতা নয়, বরং নবী করীম (সা.)-এর আদর্শকে বাস্তব জীবনে ধারণ করতে হবে। আগামীতেও ইসলামের দাওয়াত, শিক্ষা এবং মানবকল্যাণে নানা কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি, মহালছড়ি উপজেলা শাখা। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শ্রদ্ধা ভালবাসায়  উপালী মহাথেরো’র কে বিদায়

জুরাছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

খোরশেদ আলম জনির মৃত্যুতে ইসলামী ব্যাংকের শোকবার্তা ও দোয়া কামনা

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

রামগড়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কক্সবাজারে মাদ্রাসায় চাকরি না করেই সুপার পদে এমপিওভূক্ত !

error: Content is protected !!
%d bloggers like this: