শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাইনীমূখ বাজার পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

‎রাঙামাটির লংগদুতে মাইনীমূখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকানপাট পরিদর্শন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

‎শুক্রবার (১২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত দোকানপাট পরিদর্শনে শেষে মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির অফিস কক্ষে আসেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

‎এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎জেলা পরিষদ চেয়ারম্যান মাইনীমূখ বাজার ঘুরে ঘুরে দেখেন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক  যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগীতা করার ঘোষণা দেন। পরিদর্শন শেষে বন্যাদূর্গত ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন।

‎উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর আড়াইটায় বাজারের লঞ্চঘাট একটি হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়। এতে ৫টি দোকান একটি পান্জেগানা মসজিদসহ ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

‎এব্যাপারে বাজার সভাপতি আবুল কাসেম জানান প্রাথমিক ভাবে আমরা একটা তালিকা করেছি এতে ১৭ পরিবারের প্রায় ১ কোটি টারা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি হিসাব কর্মকর্তা পেয়ারে বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জে উঠান বৈঠক

চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

কাউখালীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা

সড়ক আইন না মানায় নানিয়ারচরে ৭ জনকে অর্থদণ্ড

রাঙামাটিতে কাঠ বোঝাই চলন্ত ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীর গুলি; চালক গুলিবিদ্ধ

রামগড়ে টাস্কফোর্স কমিটির অভিযানে জরিমানা

রাঙামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জসিমের অকাল মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: