শনিবার , ৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

​চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে শনিবার (৩ অক্টোবর) সকালে এক প্রাণবন্ত পরিবেশে সংগঠনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় চন্দনাইশের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা সামাজিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সাংবাদিক নেতারা ক্লাবের প্রাতিষ্ঠানিক সুবিধা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচির একটি খসড়া রূপরেখা চূড়ান্ত করেন। এছাড়াও চন্দনাইশ উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় নানা সামাজিক সমস্যা গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। ​

উক্ত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ মুবিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, তথ্য ও যোগাযোগ সম্পাদক আনোয়ার আবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দীন এবং কার্যকরী সদস্য রূপন দত্ত ও ওসমান চৌধুরী।

আলোচনা পর্ব শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উপজেলার বাগিচাহাটস্থ ‘কেআর ওরশ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’-এ স্থানীয় সাংবাদিকরা একসঙ্গে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ভোজনে অংশ নেন। পেশাগত ব্যস্ততার মাঝে এ আয়োজন সব সহকর্মীদের মাঝে আনন্দঘন ও আন্তরিক এক পরিবেশ তৈরি করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈসাবি ও নববর্ষ ঘিরে মহালছড়িতে নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

রিডিং পড়তে পারেন না, এমন শিক্ষকও নিয়োগ দিয়েছে বিগত সরকার: দীপন তালুকদার

খাগড়াছড়িতে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র শেষ পথসভায় জনসমুদ্র

বাজারফান্ডের ভুমি বন্ধকী বন্ধ হওয়ায় দুর্ভোগ বেড়েছে- অংসুই প্রু চৌধুরী

রামগড়ে গরু মাংস ৭শ টাকা কেজি করায় বিক্রি বন্ধ করেছে ব্যবসায়ীরা

খাগড়াছড়িতে সেমিনারে বক্তারা / ভোক্তা অধিকার সংরক্ষণে ভোক্তাদের সচেতনতা জরুরী

বাঘাইছড়ি মাতৃভাষা ব্যাডমিন্টন টূর্নামেন্টের চ্যাম্পিয়ন রুপেন ও তুহিন চাকমা 

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন

কাপ্তাই বিএসপিআইতে ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: