রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক আটক

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ধর্ষণ ও হত্যার অভিযোগে স্থানীয়রা ঘাতক বীরেল চাকমা কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও ঘাতক চাকমা দু’জনই রাঙ্গামাটি থেকে এসে কক্সবাজারে বসবাস করছিলেন এবং স্থানীয় সুপারি বাগানে শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি বাস করায় তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল।

ওসি জানান, “ঘাতক মদ্যপ অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চাকমা নারী ভাড়া থাকতেন তাদের পাশেই। হঠাৎ তার চিৎকারে বের হয়ে এসে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় কাঁদছেন এবং তার স্বামীর মরদেহ পড়ে আছে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশের হাতে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে পলাতক আসামী আটক

বিলাইছড়িতে আশিকা কর্তৃক ইয়ুথদের প্রশিক্ষণ

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

দুর্গাপূজা চীবরদান পালনে রাঙামাটি পৌরসভার অনুদান বিতরণ

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক নারী আটক

নানিয়ারচর সোনালী লাইফ ইন্সুরেন্সের ম্যানেজারের মৃত্যু

ছয় দফা দাবীতে বিলাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: