মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নবীন শিক্ষার্থীদের বরণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

‘মেধারা আলো বিকাশিত হোক একবিংশ শতাব্দীর ছাত্র রাজনীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিলের। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে এ আয়োজনে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত মিছিলে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে নবীনদের কলেজ ক্যাম্পাসে বরণ করে নেওয়া হয়।

এসময় মিছিলে নেতৃত্ব দেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাইম, সহ-সভাপতি আবু আবরার আলভি, ইলেন বড়ুয়া, তানভির হোসেন মাহি, যুন্ম-সম্পাদক ইমরান হোসেন অপু, রবিউল হাসান, দপ্তর সম্পাদক পাবেল, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ছাত্ররাজনীতির মূল চালিকা শক্তি হবে জ্ঞান, মেধা ও সৃজনশীলতা। নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের চর্চায় উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষা-সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ ও গঠনমূলক ছাত্ররাজনীতি গড়ে তোলার অঙ্গীকার নিয়েই এ আয়োজন। একইসাথে তারা আশাব্যক্ত করেন নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী দিনে কলেজ প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের আয়োজন নবীনদের আত্মবিশ্বাস জোগাবে এবং কলেজ প্রাঙ্গণে শিক্ষার পাশাপাশি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে এবং সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তুলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে শুকিয়ে গেছে শতাধিক ছড়া, সুপেয় পানির সংকট

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রাণী সম্পদ বিষয়ক প্রশিক্ষণ

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন 

খাগড়াছড়িতে ত্রিপুরাদের নতুন বছর ত্রিং উৎসব উদযাপন

রামগড়ে নির্বাচনী আচারণবিধি পালনে জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

আগামী নির্বাচনের আগে এ সরকারকে নির্বাসনে পাঠানো হবে-ওয়াদুদ ভূঁইয়া

কাপ্তাই হ্রদ হতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, চালু ১ ইউনিট: বিদ্যুৎ উৎপাদন ৪০ মেগাওয়াট

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির অশোক তালুকদার

পাহাড়ে ধর্ষণচেষ্টা ইস্যুতে অবরোধে অস্থিরতা: অভিযোগ পাল্টা অভিযোগ, নেপথ্যে কী?

error: Content is protected !!
%d bloggers like this: