বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৯, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর দ্বিতীয় শীর্ষ নেতা মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে SC ৩৬/৯ প্যানাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

‎একই মামলায় সুমন চাকমা নামে আরো একজনকে একই দণ্ড অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজি মামলায় এ দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিঞ্জ আদালত এই রায় প্রদান করে।

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলত চাননি রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু। তবে ওই আদালতের বেঞ্চ সহকারী প্রসাদেব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-একই মামলায় দুই নম্বর আসামী সুমন চাকমাকেও ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিন নম্বর আসামী প্রদীপ চাকমাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামীরা উপস্থিত ছিলেন না।

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও তার সহযোগী সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলা সহ হস্তান্তর করে। এতে লংগদু থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়। এরমধ্যে অস্ত্র আইনে মামলা নম্বর নং- ৫, তারিখ ৩০ অক্টোবর, ২০০৭। জি আর নং- ৩৩০/২০০৭।

অস্ত্র মামলায় দীর্ঘ শুনানি শেষে রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজি করায় ৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আদালত এসময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেন।

চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে মামলার অপর আসামী সুমন চাকমাকে ৭ বছর সশ্রম কারা দন্ডে দণ্ডিত করা হয়। তবে আসামী মাইকেল চাকমা এসময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশ খাদ্য উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ : খাদ্য ও ভূমি মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার

টিকা নিতে কাপ্তাই তথ্য অফিসের সড়ক প্রচার

১৮ বছর পরে ধরা পড়লো ক্যাপ্টেন গাজী হত্যা মামলার আসামী নিখিল

রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কাউখালীর বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত সম্পাদককে শোকজ, প্রতিবাদে মিছিল সমাবেশ

জুরাছড়িতে কন্যা শিশু দিবস পালিত 

বিলাইছড়িতে লজিক প্রকল্পের কর্মশালা 

বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তাধারার ফসল হিসেবেই অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি-নিখিল কুমার চাকমা

‎মহান বিজয় দিবসে রাঙামাটি বিএনসিসির বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিজয় র‍্যালি

error: Content is protected !!
%d bloggers like this: