সোমবার , ৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুস উড়িয়ে আলোকিত আকাশ

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি।
অক্টোবর ৬, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব প্রবারণা পূর্ণিমা।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা নামতেই বাঙ্গালহালিয়া ইউনিয়নের আকাশ ভরে ওঠে রঙ-বেরঙের ফানুসে। পাহাড়ি জনপদের আকাশজুড়ে তখন আলো ঝলমলে এক মনোমুগ্ধকর দৃশ্য।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য প্রবারণা পূর্ণিমা এক আধ্যাত্মিক পরিশুদ্ধির দিন। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে এই দিনে  পরস্পরে  প্রার্থনার মাধ্যমে মনের অশুদ্ধতা দূর করেন। এই পর্ব শেষে শুরু হয় আনন্দ-উৎসব, প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো।

বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন বিহার প্রাঙ্গণে দিনভর চলে ধর্মীয় দেশনা, দান, ও প্রার্থনা অনুষ্ঠান। সন্ধ্যা ঘনিয়ে আসতেই স্থানীয়রা দলবেঁধে ফানুস উড়িয়ে শুভ কামনা করেন সকল প্রাণীর মঙ্গল, সুখ ও শান্তির জন্য।

স্থানীয় তরুণ সমাজের প্রতিনিধি থুইসাচিং মারমা  বলেন -“প্রবারণা পূর্ণিমা আমাদের জন্য শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। আমরা ফানুস উড়িয়ে অশুভ বিদায় ও মঙ্গলের আহ্বান জানাই। প্রতি বছর এই উৎসব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে।”

অন্যদিকে স্থানীয়  বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উ নাইন্দাওয়াসা মহাথের বলেন,-“এই দিনে প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুস উড়িয়ে এতে মন পবিত্র হয়, সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও আলো ছড়ানোর উৎসব।”

সন্ধ্যার পর পুরো বাঙ্গালহালিয়া ইউনিয়নের আকাশ ভরে ওঠে শত শত রঙিন ফানুসে। কেউ বিহার প্রাঙ্গণ থেকে, কেউবা বাড়ির উঠোন থেকে ফানুস উড়িয়ে প্রার্থনা করেন শান্তি ও মঙ্গলের জন্য।

প্রবারণার এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি পাহাড়ি সমাজের ঐক্য, ভালোবাসা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে মানুষকে প্রতি বছর নতুনভাবে আলোকিত করে তোলে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর উপায় বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

কাপ্তাই চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালে হামলার প্রধান আসামী গ্রেফতার

বাঘাইছড়িতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

বারি লাউ-৪ চাষে সফলতা পেল রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে জুরাছড়িতে নানান কর্মসূচি

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৬২ জন

খাগড়াছড়িতে ওএমএসের চাল বিক্রি না করে মজুত; গুদাম সিলগালা

রাঙামাটিতে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: