সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
অক্টোবর ১৩, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ হারে বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে কাপ্তাই উপজেলায় শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বর্জন করে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিভিন্ন সময় দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইনের নেতৃত্বে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মবিরতিতে কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় তারা দ্রুত ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা অনুমোদনের দাবি জানান।

এছাড়া গতকাল রাজধানীতে শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শিক্ষক সমাজের ওপর হামলা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আঘাতের শামিল।

কর্মবিরতিতে কাপ্তাইয়ের সব স্তরের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৮টি দোকান এবং ১টি সিএনজি: ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

কাপ্তাইয়ে উদ্ধার ১২ পানকৌড়ি শেখ রা‌সেল এভিয়ারী ইকোপার্কে হস্তান্তর 

মহালছড়ি সেনা জোন কর্তৃক ধইল্লাপাড়ায় বিপুল পরিমাণ গাঁজা ক্ষেত ধ্বংস

১০৬ বছরের ঈদগাঁও কালি মন্দিরের পাশে ২০০ বছরের পুরনো পুকুর!

কুকি চীন সমস্যা নিরসনে শান্তি প্রতিষ্ঠা কমিটির সংবাদ সম্মেলন

ঋতুপর্ণার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএনপি: রিজভী

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শনে পার্বত্য সচিব

আমার দেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধ

লংগদুর তিনটিলা সরকারী প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা

error: Content is protected !!
%d bloggers like this: