সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৩, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে  কক্সবাজারের ঈদগাঁওয়ে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর)  উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা। বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল প্রমুখ।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী এবং গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন। আলোচনার পূর্বে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে ঈদগাঁও গোমাতলী সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাজারো দায়ক দায়িকার উপস্থিতিতে চিংম্রং এ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

রাইখালিতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজস্থলীতে পালিত হলো ভোক্তা অধিকার দিবস

জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা 

দীঘিনালায় হেলিকপ্টারে আসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ত্রাণ 

খাগড়াছড়ি স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে পানছড়িতে বিক্ষোভ

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উদযাপন

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

উন্নয়ন বোর্ডে বাঙালি প্রতিনিধি নিয়োগ দাবি / রাঙামাটিতে পিসিসিপি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক- মোহাম্মদ হাবিব উল্লাহ

error: Content is protected !!
%d bloggers like this: