বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ের ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৬, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ( বৃহস্পতিবার)  বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​ইসলামপুর ইউনিয়ন মহিলা দল সভাপতি জাকেরা বেগমের সভাপতিত্বে, সদস্য সচিব সুমা আক্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

বিশেষ অতিথিদের মধ্যে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও উপজেলা মহিলা দলের আহ্বায়ক খুরশিদা আক্তার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজ এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় যুবদল, ছাত্র দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল-সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিপদ সীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি; তলিয়েছে রাস্তা ঘর বাড়ি; বেড়েছে দুর্ভোগ

নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় / দুই মাস ধরে খাগড়াছড়ি ১০০ শয্যা হাসপাতাল সড়ক বন্ধ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

জেলা পরিষদ পুনর্গঠনে ৪ উপজেলা প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

জাফর আলমকে চকরিয়া আদালতে হাজির করা হবে কাল

বড়থলি ত্রিপুরা গ্রামে হামলাকারীদের শাস্তির দাবী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় ঈদে-মিলাদুন্নবী (সঃ) ও জশনে জুলুস উদযাপন

কোতয়ালী থানার অভিযানে মাদককারবারী ও মাদকসেবী ৪ জন গ্রেফতার

রাজস্হলীতে ডিজিটাল নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিক জহুরুল হক আর নেই

error: Content is protected !!
%d bloggers like this: