বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ২২, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। বুধবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সুমন মিয়া, মহালছড়ি থানার এসআই আব্দুল আওয়াল এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং যানবাহন চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। নিরাপদ সড়ক শুধু সরকারের নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শুরুতে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মিলনায়তনে এসে শেষ হয়। আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন

আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবি- রাঙামাটি জেলা পরিষদ ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম

আনন্দঘন পরিবেশে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত 

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু  

পাহাড়ে জলপাই চাষে চাষীদের আগ্রহ বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনায়

লংগদুতে বাল্যবিবাহের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, রক্ষা পেল ইউএনওর হস্তক্ষেপে

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ সমৃদ্ধির স্বপ্ন জাগানিয়া ‘নানিয়ারচর সেতু’

রাঙামাটিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: