বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খুচরা সার বিক্রির লাইসেন্স বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
অক্টোবর ২২, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

খুচরা পর্যায়ের সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতারা।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বিক্রেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সার বিপণনের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন সার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নতুন নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সারা দেশের প্রায় ৫০ হাজার খুচরা সার বিক্রেতাকে বিপদের মুখে ফেলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বলেন, খুচরা বিক্রেতারা দেশের কৃষকদের কাছে সার পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নীতিমালায় যদি তাদের বাদ দেওয়া হয়, তাহলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং বিপুল সংখ্যক বিক্রেতা বেকার হয়ে পড়বে। আমরা সরকারের কাছে দাবি জানাই বিদ্যমান নীতিমালার আলোকে খুচরা বিক্রেতাদের বহাল রেখে, প্রয়োজনে বিসিআইসি ডিলারের সংখ্যা বাড়ানো হোক।

সংগঠনের সভাপতি কনক ব্রত ত্রিপুরা বলেন, খুচরা সার বিক্রেতারা কৃষকদের সাথে সরাসরি কাজ করে। অনেক সময় তারা লক্ষ লক্ষ টাকার সার ও কৃষি উপকরণ কৃষকদের নগদ ও বাকিতে বিক্রি করেন। বর্তমানে কৃষকদের কাছে খুচরা বিক্রেতাদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে। যদি তাদের লাইসেন্স বাতিল করা হয়, তাহলে তারা শুধু বেকারই হবেন না, আর্থিকভাবেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা আরও বলেন, দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতাদের ভূমিকা অনস্বীকার্য। তাই সরকারের প্রতি তারা আহ্বান জানান নতুন নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে সার বিপণন ব্যবস্থায় তাদের বহাল রাখার ব্যবস্থা করতে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরকল ও লংগদুতে বজ্রপাতে নিহত ১, আহত ৪, ৫ গরুর মৃত্যু

রামগড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বসতবাড়ীতে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাপ্তাই চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালে হামলার প্রধান আসামী গ্রেফতার

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

দীঘিনালায় জামায়েত ইসলামের ঈদ পূর্ণমিলনী

নববর্ষের রংঙ লেগেছে পাহাড়ে, রাঙামাটিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা

কাপ্তাইয়ে ৬৭৫ জন মৎস্যজীবিদের ভিজিএফ চাল বিতরণ

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র: ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৭২ মেগাওয়াট

বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে দীপেন দেওয়ান

ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন কর্তৃক অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: