মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ২৮, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকাল ৩:০০ টার দিকে উপজেলা বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশ নেন।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম সবুজ, সভাপতি, জেলা যুবদল, খাগড়াছড়ি। প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার
যুগ্ম-সম্পাদক বাবু কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম, সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ সোহেল আহমেদ শুভ ।

সভায় প্রধান অতিথি মাহবুব আলম সবুজ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আমাদেরকে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে হবে।

তিনি আরও বলেন, যুবদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে পরিবর্তনের প্রতীক। তাই সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে মাঠে থাকতে হবে।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সারাদিনজুড়ে উপজেলা সদর ছিল যুবদল নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত। এছাড়াও জেলা নেতৃবৃন্দ সকার ১০:০০ ঘটিকা হইতে ২:০০ ঘটিকা পর্যন্ত ডোর টু ডোর প্রচারণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

খাগড়াছড়ি পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ উন্নয়নের মহাসমুদ্র পাড়ি দিচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

সাজেকে সেনা অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম 

কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: সরঞ্জাম ও নৌকা জব্দ

রাঙামাটির বন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

জুরাছড়িতে তথ্য আপার ডোর টু ডোর সেবা প্রদান

রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরোর জীবনাবসান

বাঙ্গালহালিয়ায় ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ – দ্রুত উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

error: Content is protected !!
%d bloggers like this: