বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
অক্টোবর ৩০, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকায় বসবাসরত মানুষদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পানছড়ি উপজেলার রেজা মনি পাড়া ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর ফাইভ ফিল্ড এম্বুলেন্সের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে দুঃস্থ ও হতদরিদ্র মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ, যা দূর পাহাড়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

রাজস্থলীতে প্রশাসনের অভিযানে দুই ইটভাটা বন্ধ ঘোষণা

কাপ্তাই দিনব্যাপী মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ

রামগড়ে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জুরাছড়িবাসীর

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

ঈদগাঁওয়ে অপহৃত ৩ জনের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাইয়ে নানা আয়োজন 

জুরাছড়িতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ ওরিয়েন্টেশন সভা

বাঘাইছড়িতে ৩ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেল ৬ রোগী 

error: Content is protected !!
%d bloggers like this: