শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে জামায়াতের উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষন দেয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে উপজেলার সব ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের জন্য মনোনীত পোলিং এজেন্টদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে আলামাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত ‘পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন।

কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারী মাওলানা নূরুল আজিম, নায়েবে আমীর হাফেজ মাওলানা ছৈয়দ নূর ও সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম প্রমুখ।

এতে বক্তারা বলেন, ভোট কেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্টদের কঠোর অবস্থানে থাকতে হবে, যেন প্রতিপক্ষ দল কেন্দ্রের ভিতর অনিয়ম করতে না পারে। আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশবাসীর কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়।

ঈদগাঁও সদর ইউনিয়ন জামায়াত আমির অধ্যাপক হাকিম আলী, সেক্রেটারী মাওলানা সুলতান আহমদ, জালালাবাদ ইউনিয়ন আমীর ডা. সোলাইমান মোর্শেদ ও ঈদগড় ইউনিয়ন আমির ডা. মহসিন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএম কয়লার ডিপো হরি মন্দিরে ১০ দিনব্যাপী সুর্বণ জয়ন্তী উৎসব শুরু

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফলোআপ / স্ত্রীর মৃত্যুর ৭ ঘন্টা পর চলে গেলেন স্বামী

দীঘিনালায় বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে বিএনপি

কাপ্তাই আল-আমিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি শিক্ষানুরাগী আনিছুর রহমান

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

টানা ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন

বাঘাইছড়ির ২ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

রাঙামাটিতে উইভ’র কর্মপরিকল্পনা সভায় বক্তারা  / পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে

‎‎অসহায় রোগীর পাশে ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখা

error: Content is protected !!
%d bloggers like this: