সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থী

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১৭, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

কক্সবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলতি সনে একদিনও স্কুলে অনুপস্থিত ছিল না; শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়। স্কুলের কর্মরত শিক্ষকরা বলছেন, স্কুলে মনোযোগিতা বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এ অভিনব কৌশলকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

স্কুলের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত জানান, গ্রামাঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীরা স্কুল কামাই করলে তারা শ্রেণিপাঠে পিছিয়ে পড়ে। ফলে পড়ালেখায় তাদের মনোযোগিতা হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে স্কুলে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের তিনি পুরস্কার ঘোষণা করেছেন। চলতি বছরে এ ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ মাসে শ্রেণী কার্যদিবসের প্রত্যেক দিন উপস্থিত ছিল বেশ কজন শিক্ষার্থী। এদের প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগেও বিভিন্ন শ্রেণিতে একাধিক শিক্ষার্থী পুরস্কার পেয়েছিল।

এ বিষয়ে স্থানীয় অভিভাবক শফি উল্লাহ বলেন, শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষকদের এ অভিনব উদ্যোগকে তিনি স্বাগত জানান। ঈদগাঁও উপজেলার একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মো. মহিউদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখিতা ধরে রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানান উৎসাহমূলক উদ্যোগ নিয়ে থাকে। এ বিদ্যালয়টির এমন উদ্যোগও তার একটা অংশ। বিষয়টিকে তিনিও ইতিবাচক বলে মন্তব্য করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাফ চ্যাম্পিয়নশিপ সাফল্যে রাঙামাটির ঋতুপর্ণা ও রুপনার বাড়িতে খুশির বন্যা

রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন 

ঘাগড়া কলেজে বিতর্ক প্রতিযোগিতা: দক্ষ যুবক গড়বে সমৃদ্ধ বাংলাদেশ

রাঙামাটি জেলায় ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু

বিসিএস ফিরিয়ে পাওয়া শোভন চাকমার হতাশার দীর্ঘশ্বাস 

ব্যবসায়ী কামাল হোসেনের সংবাদ সম্মেলন খবরের প্রতিবাদ

বিলাইছড়িতে আশিকার অন্তর্ভুক্তিকরণ সভা

রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি

error: Content is protected !!
%d bloggers like this: