সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জুরাছড়ি সামিরা বাজারে আগুনে পুড়েছে ৪ দোকান

প্রতিবেদক
জুরাছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
নভেম্বর ২০, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি  উপজেলার সামিরা বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান ও ১ টি কাঁচা ঘর ও দুইটি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করছেন চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আগুন প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ছিল। এতে প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে ভোর চারটা সময় চায়ের দোকানে আগুনের শিখা দেখা যায়। এক পর্যায়ে হঠাৎ করে চার দিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সকালে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সোনাধন চাকমা ৪র্থ শ্রেনীতে পড়ে। তার তৃতীয় প্রান্তিক মূল্যায় পরিক্ষা চলছে। ভোরে অগ্নিকান্ডে তার স্কুলের বই ও ড্রেসসহ সব কাপড়-চোপড় পুড়ে যাওয়াই পরীক্ষায় অংশ নিতে পারেনি।

মাইকেল চাকমা অষ্টম শ্রেণিতে পড়ে। তারও চলছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা। বইপত্র পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ্য কনিকা চাকমা ক্ষুদ্র ব্যবসা করে। তার স্বামীসহ পরিবারের সদস্য চার জন। দুই সন্তান। একজন অষ্টম শ্রেণিতে পড়ে অন্য জন এবার এসএসসি পরীক্ষা দেবে।তাদের বইপত্র কাপড়চোপড় পুড়ে গেছে।

কনিকা চাকমা বলেন, কাপড় সেলাই করে সুখে সংসার চলছিল। ব্যবসার পরিধি বাড়াতে গেল সপ্তাহে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ক্ষুদ্র ব্যবসার ঋন নিয়ে মালামাল দোকানে তুলেছি। অগ্নি কান্ডে সব শেষ হয়ে গেল। কিস্তি কিংবা ছেলেদের পড়ালেখার খরচ কিভাবে চালব বুঝে উঠতে পারছিনা।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা ক্ষতিগ্রস্থ্য এলাকা পরির্দশন করেন। এছাড়া পৃথকভাবে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম ক্ষতিগ্রস্থ্য এলাকা পরির্দশন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পাশে দাঁড়াতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

মহালছড়িতে হাম-রুবেলা টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু

দীঘিনালায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সঙ্গীতানুষ্ঠান

বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরকলে আরো ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প গ্রহণ; অনিয়মের অভিযোগ

কাপ্তাইয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে বৈসুক সাংগ্রাই বিজু উৎসব শুরু

মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ৭ বিজিবি’র সভা

রাঙামাটির স্বর্ণটিলায় ডে-নাইট নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: