সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ৮, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

“অদম্য নারী পুরস্কার” এর জন্য নির্বাচিত হয়েছেন কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৫) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর ২০২৫) পালন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা কমিটি কর্তৃক ২টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য সাফল্য অর্জনকারীদেরকে এ সম্মাননা প্রদান করা হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, কক্সবাজারের উপ-পরিচালকের কার্যালয় কর্তৃক প্রেরিত পত্র সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঈদগাঁও উপজেলার মোট পাঁচটি ইউনিয়ন হতে প্রাপ্ত “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচটি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য দু’জন সফল অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হবে। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে এ দু’জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত নারীদেরকে ৯ ডিসেম্বর মঙ্গলবার সম্মাননা প্রদান করা হবে।

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী সম্মেলন কক্ষে সম্মাননা গ্রহণের জন্য নির্বাচিতদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত জানান, এ কৃতিত্ব আমার একার নয়। উপজেলার সকল নারীদের জন্য আমার এ সম্মাননা উৎসর্গ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শন

লংগদুতে প্রধানমন্ত্রীর  ঘর পেল ৮৩ পরিবার

বিএনপি ঐক্যবদ্ধ বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রয়েছে: প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপেন দেওয়ান

রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি কোতোয়ালীর আরিফুল আমীন

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

টেকনাফে টানা বৃষ্টিতে স্থবিরতা: পাহাড় ধসের শঙ্কা, ঘরবাড়ি রাস্তাঘাট পানিতে প্লাবিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন, গুম-খুনের বিচারের দাবি

তিলোকানন্দ ভান্তের প্রয়ানে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির শোকাঞ্জলি

দুরছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: