মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

উপজেলা সহকারী পোগ্রামার (আইসিটি) মো: রেহান উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক করিম শাহ সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিরোধ করবো।

এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সংস্থা সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা বর্ণমালা ও কাহিনি কাব্যর ২ পুস্তকের মোড়ক উন্মোচন

দীঘিনালায় গাছ কেটে সড়কে ব্যারিকেড অবরোধকারীদের; ইউপিডিএফের প্রতি অভিযোগ

রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবি

কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল 

বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবদলী হতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বিঝু উদযাপন ঘিরে অর্থ সহায়তা দিয়েছে দীঘিনালা জোন

বাঙ্গালহালিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টি দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

রাঙামাটি জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: