বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাইনী ফাউন্ডেশনের সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মাইনী ফাউন্ডেশন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলার উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাইনী ফাউন্ডেশনের সহ সভাপতি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, দক্ষ ও মেধা সম্পন্ন জাতি গঠনে মানসম্মত ও গুনগত শিক্ষার কোনো বিকল্প নেই। তাই দক্ষ ও মেধা সম্পন্ন জাতি গঠনে ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিশেযে শান্তি সম্প্রতি এবং উন্নয়নের স্বার্থে পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।

সমাবেশে সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন বিকাশ চাকমা, মাইনী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অরুন চাকমা ও একাডেমিক সুপারভাইজার মামুন আব্দুল্লাহ বক্তব্য রাখেন। সমাবেশ শুরুর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ ৫ প্রাপ্ত ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে ফুল দিয়ে বরন করে নেয় উদাল বাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথি হাজী মোহাম্মদ কাশেম তাদের হাতে মাইনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন। এসময় দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা,বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা ও চাকমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমাসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবান সাংবাদিকদের সাথে বীর বাহাদুরের মতবিনিময়

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

এমন ‘শান্তি’ চায় না খাগড়াছড়িবাসী

সাজেকের বাঘাইহাটে বন বিভাগের জমিতে স্কুল নির্মাণের অভিযোগ

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

সাজেক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১০ পর্যটক আহত

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোষাক বিতরণ

সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে রাঙামাটির জেল হাজতে প্রেরণ; চাওয়া হয়নি রিমান্ড

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

রাঙামাটির জেন্ডার সমতা জলবায়ু জোট কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: