বুধবার , ২০ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শহীদ তালুকদারদের বিরুদ্ধের দুদকের মামলার পুন:তদন্তের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জুলাই ২০, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের নিয়োগ দুর্নীতি মামলায় পুনরায় তদন্তের জন্য নির্দেশ দিয়েছে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার শুনানী শেষে এ আদেশ দেন আদালত।

এ মামলায় ডাক্তার শহীদ তালুকদারেকে কেন আসামী করা হয়েছে দুদকের কাছে তাও জানতে চেয়েছে আদালত। আদালত দুদকের আইনজীবীর কথা সন্তুষ্ট না হয়ে এ মামলার দুদকের সহকারী পরিচালকের উর্ধতন পদের কর্মকর্তা দিয়ে পুনরায় তদন্তের জন্য আদেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, জেলা পরিষদের নিয়োগ কমিটির কারোর বিরুদ্ধে অভিযোগ না দিয়ে শহীদ তালুকদারসহ আবেদন পত্র বাচাই  কমিটির সবাইকে আসামী করে ২০১৮ সালে ৩০ জানুয়ারী দুদক সমন্বিত রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম খাগড়াছড়ি মডেল থানায় সদর মামলা করেন।

এ মামলায় শহীদকে অভিযোগ করে চার্জশীট জমা দেয় নজরুল ইসলাম। এ চার্জশীটের উপর মঙ্গলবার শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে ডাক্তার শহীদ তালুকদার উপস্থিত থাকলেও মামলার বাদী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন না।

আদালত সূত্র জানায়, আদালত বাদীর আইনজীবীকে প্রশ্ন করেছেন শহীদ তালুকদার জেলা পরিষদের কাউকে চাকুরী দেওয়ার কর্মকর্তা ছিলেন না। তাছাড়া যে নিয়োগ নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে সে অভিযোগের তদন্ত কর্মকর্তা ছিলেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে জেলা পরিষদকে ব্যবস্থা নিতে সুপারিশও করেছিলেন কিন্তু তাকে আসামী করা হয় কেন তা দুদক আইনজীবীর কাছে জানতে চায় আদালত। দুদক আইনজীবীর কথায় সন্তুষ্ট না হয়ে আদালত এ মামলার পুনরায় তদন্তের আদেশ দেন।

শহীদ তালুকদারের আইনজীবী রতন কুমার দে বলেন, বিজ্ঞ আদালত সবার কথা শুনেছেন। কিন্তু দুদকের আইনজীবীদের কথায় সন্তুষ্ট হতে পারেন নি আদালত। তাই পুন তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে যিনি পুন তদন্ত করবেন তাকে অবশ্যই সহকারী পরিচালকের উর্ধে কর্মকর্তা হতে হবে।

দুদক আইনজীবী এড সুপাল চাকমা বলেন, বিজ্ঞ আদালত দু পক্ষের কথা শুনা পুনরায় তদন্তের আদেশ দিয়েছেন।

এ সংক্রান্ত আরো খবর

চাকরির শেষ বয়সে মামলার বোঝা টানছেন মানবিক ডাক্তার শহীদ তালুকদার; হলো না পদোন্নতি

শহীদকে হয়রানীমুলক মামলা থেকে অব্যাহতির দাবীতে রাজপথে হাজারো মানুষ

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাস্টার একেএম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের সাংবাদিকরা

জাতীয় শিশু দিবসে বাঘাইছড়িতে নানান আয়োজন

নানান নাটকীয়তার পর পুলিশ হেফাজতে থাকা ২৭ জনের মুক্তি

ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন- ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক

রাঙামাটি আইটি স্কুলে চালু হলো কম্পিউটার ল্যাব

কাপ্তাইয়ের চিৎমরমে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

কাপ্তাইয়ে খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত  

মহালছড়ি-মাটিরাঙায় স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: