বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ১০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাহাড়ি–বাঙালি মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুল মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করে মারিশ্যা জোনের ২৭ বিজিবি।

জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)–এর সার্বিক দিকনির্দেশনায় এই সেবা কার্যক্রম পরিচালনা করেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা। স্বাস্থ্যসেবা নিতে আসা শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী–পুরুষকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে জোন কমান্ডার স্থানীয়দের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমানসহ বিজিবির বিভিন্ন স্তরের জেসিও ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ও প্রশংসার সাড়া ফেলেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করলেন জোন কমান্ডার কাজী শাহীন কবির

খাগড়াছড়িতে ফের ১৪৪ ধারা জারি, আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে রাঙামাটি শহরে

গুইমারায় হিল ভিডিপি সদস্যদের আগাম শিম চাষে সাফল্য, আর্থিক স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন

কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিটে পবিত্র ঈদ-ই -মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত 

কুকিমারার সংগ্রামী নারী উসাং মারমার এগিয়ে চলার গল্প

পদত্যাগ করলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

দীঘিনালা জোনের ত্রাণ সামগ্রী বিতরণ

কাপ্তাই অংশীজনদের নিয়ে মৎস্য বিভাগের উদ্বুদ্ধকরণ সেমিনার

ওয়াদুদ ভুঁইয়ার হুশিয়ারি / ইফতারে বাঁধা দিলে বিজুর দিনে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

error: Content is protected !!
%d bloggers like this: