সোমবার , ২১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব বন দিবস পালিত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ২১, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।

“বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর ঝগড়াবিলস্থ ক্যাম্পাসে বিশ্ব বন দিবস ২০২২ পালিত হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং আরণ্যক ফাউন্ডেশনের উদ্যেগে এ দিবসটি পালন করা হয়।

সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্লাস্টিক বর্জ্যমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণে পরিস্কার অভিযান করা হয়।

এছাড়াও সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ব বন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব বন দিবস নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র ফরেস্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট ফরিদ উদ্দীন আহমেদ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা । সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক  সৌরভ দত্ত।

মুল বিষয়ের উপর আলোচনা করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা । সেমিনারে সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা । এছাড়াও প্রভাষক সাদ্দাম হোসেন এবং প্রভাষক সৌরভ দত্ত বক্তব্য প্রদান করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে – মোশাররফ হোসেন

পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন: কতটা গুরুত্বপূর্ণ?

রামগড়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০ মাস সাজার পর ফের গ্রেফতার প্রতারক রু‌বেল

জুরাছড়িতে সিংহশয্যা বুদ্ধ মুর্তিটি উদ্বোধন; হাজারো মানুষের ঢল

পথচারিদের ক্লান্তি দূর করেন সন্ধ্যামনি চাকমা

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পানিতে পড়ে শিশুর মৃত্যু 

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন, ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহণ

রাজস্থলীতে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: