বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ৭, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত’র মহালছড়ি উপজেলা আগমন উপলক্ষ্যে সকল দপ্তর প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২ ঘটিকায় মহালছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মহালছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের প্রতিনিধি মেজর মো:সামিউল সানি।

আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

এছাড়া সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন মৌজার হেডম্যান, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সুশীল সমাজ ও বিভিন্ন দপ্তর প্রধানদের বক্তব্যের জবাবে জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ি জেলার সবচেয়ে প্রাচীন উপজেলা হওয়া সত্ত্বেও মহালছড়ি তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। উপজেলার সার্বিক উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের চাঁদাবাজি বন্ধ করতে নৌকার বিকল্প নেই – কুজেন্দ্র লাল

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধা স্মরণী সড়কের মোড়ক উন্মোচন 

কাপ্তাই -কর্ণফুলী রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে কাল শুরু হচ্ছে ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস

রাঙামাটিতে কিনা মোহন চাকমা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

ফারুয়ায় পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

পায়ে পচনধরা সেই মা ও হতদরিদ্র শিশুকে আর্থিক সহায়তা প্রদান সেনবাহিনীর

error: Content is protected !!
%d bloggers like this: