বুধবার , ১২ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সংবর্ধিত হলো জাতীয় পুরস্কার পাওয়া নীলা ও পৃথ্বীরাজ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ১২, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে চলতি বছরের ৬ জুন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় “খ” বিভাগে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর শিক্ষার্থী নীলা ধর বিন্তি লোক নৃত্যে দ্বিতীয় এবং একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী পৃথ্বীরাজ সাহা “উচ্চাঙ্গসংগীত” ও নজরুল সঙ্গীতে দ্বিতীয় স্থান অধিকার করেন।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার( ১১ জুলাই) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পর্যায়ে পুরষ্কার পাওয়া বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নীলা ধর বিন্তী ও পৃথ্বীরাজ সাহাকে সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ হতে।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এদের হাতে ক্রেস্ট তুলে দেন।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফাইনালে মুখোমুখি কেরনছড়ি এবং ধূপ্যাচর

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ধুপ্যাচর শান্তি- শৃঙ্খলা কমিটি

গরীব দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা দিল কাপ্তাই সেনা জোন

কাপ্তাইয়ে নানা আয়োজনে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

পিসিএনপি রাঙামাটি পৌর সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাই প্রেসক্লাবে মতবিনিময় করলেন ইউএনও মো: মহিউদ্দিন

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা আনিছ

রাঙামাটিতে শহীদ মো. আরাফাত’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিলাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাঙামাটিতে মাদ্রাসা শিক্ষক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: