বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে একটি চৌকস টিম বাঘাইছড়ি থানাধীন খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলার নিচে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর– ০২, তারিখ– ১৪ জানুয়ারি ২০২৬ ইং।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সিরাজ হোসেন (২৮), মোঃ রাকিবুল (১৯), মোঃ মনির হোসেন (৩৫) এবং মোঃ শহিদুল ইসলাম (৩০)।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দীন মজুমদার জানান, মাদক নির্মূলে বাঘাইছড়ি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলো সনাতন ছাত্র-যুব পরিষদ

বাঘাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস: আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শুরু হচ্ছে পুজা

নানিয়ারচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ১২ ডিসেম্বর

গভীর রাতে শীতার্তদের পাশে কাপ্তাই ইউএনও

আমরা আদিবাসী হিসেবে অধিকার চাই– উষাতন তালুকদার

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে সুপার সুইট জাতের আনারস চারা বিতরণ

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্যসহ একজন আটক

error: Content is protected !!
%d bloggers like this: