বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ১৪, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে কম্বল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

‎এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাঙামাটির ট্রাইবাল আদাম এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পরিবারটি চরম দুর্ভোগের মুখে পড়ে।

‎মানবিক সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সাকিল, ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মোঃ মঈনুল ইসলাম পলাশ, যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীরসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।

‎এসময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি শহরে টিসিবি পণ্য রাখার দায়ে ব্যবসায়ি গ্রেফতার

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

তিন পার্বত্য জেলার উজ্জল নক্ষত্র হোমিওপ্যাথিক ডাক্তার রুপম দেওয়ান

খাগড়াছড়িতে পাহাড় ধস ৫ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু

বাঘাইছড়ি বিএনপি’র সভাপতিসহ নয় নেতাকে বহিষ্কার: অপরাধ তদন্তে কমিটি গঠন

একাদশে ভর্তির ফল প্রকাশ

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৪ লাখ ৭৮ হাজার টাকা প্রদান

কাউখালীতে ইউপিডিএফের আস্থানায় বিপুল পরিমান গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার

মন রাঙানো রাঙামাটি

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতা

error: Content is protected !!
%d bloggers like this: