শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ি বিএনপি’র সভাপতিসহ নয় নেতাকে বহিষ্কার: অপরাধ তদন্তে কমিটি গঠন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১৭, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নয় নেতার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগের ভিত্তিতে রাঙামাটি জেলা বিএনপি তাদের দলীয় পদ-পদবি স্থগিত করেছে। এ সিদ্ধান্ত তিনটি পৃথক পত্রের মাধ্যমে জানানো হয়। ১৫ জানুয়ারি স্বাক্ষরিত তিনটি পৃথক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য রাঙামাটি জেলা বিএনপি এ পদক্ষেপ নেয়।

জানা যায়, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীসহ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের মোট ৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ সিগারেট ব্যবসা, বাজার ফান্ড ও পৌর টোল দখল, বালুর মহাল থেকে চাঁদা আদায়, এবং স্থানীয় জনগণকে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। এছাড়াও, রাতের আঁধারে বিভিন্ন বাগানের গাছ কেটে নেওয়ার মতো অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে দলীয় নেতৃত্ব।

এ ব্যাপারে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবু নাছির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত বহিষ্কার পত্রে বলা হয়, গত ১৩ ও ১৪ জানুয়ারী, ২৫ ইং তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, স্থানীয় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বি.এন.পি নেতৃবৃন্দের লিখিত অভিযোগ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশীত সংবাদের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতিয়মান হয় যে, আপনারা দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করা সহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এরুপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বি.এন.পি’র পক্ষ হতে দলের সকল নেতাকর্মীকে বহু বার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের দায়িত্বশীল পদে বহাল থেকে দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করছেন। আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করায় আপনার সকল পর্যায়ের দলীয় সকল পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যান্তরিণ শৃংখলা রক্ষার প্রয়োজনে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হইল।

বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: ১. মো. ওমর আলী, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। ২. মো. নুর উদ্দিন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল। ৩. নুর কবির, সদস্য, পৌর যুবদল। ৪. নুরুল ইসলাম জিন্নাত, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল। ৫. ইমরান হোসেন জুম্মান, আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল। ৬. সারওয়ার গাজী, সদস্য সচিব, কাচালং কলেজ ছাত্রদল। ৭. শাহাদাৎ মোল্লা, যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল। ৮. আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল। ৯. আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল।

এছাড়া, বহিষ্কার আদেশে তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কোনো দলীয় পদ-পদবী ব্যবহার করতে পারবেন না।

এদিকে আরেকটি পত্রের মাধ্যমে উল্লেখ করা হয়, দলের জন্য বিব্রতকর ও মানহানীকর এসব অভিযোগের প্রেক্ষিতে উল্লেখিত অভিযোগ সমুহ সরেজমিনে তদন্ত ও স্বচ্ছতার সহিত যাচাই-বাছাই এর জন্য রাঙামাটি জেলা বিএনপি একটি বিশেষ কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু নাছিরকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, এসএম শফিউল আজম এবং আব্দুল কুদ্দুছ। এই কমিটিকে আগামী ৩০/০১/২০২৫ইং তারিখের মধ্যে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিজয় উল্লাস করছেন বিএনপি ও ছাত্র-জনতা

রাঙামাটিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৭ জন

লংগদুতে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই-দীপংকর তালুকদার

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে লড়াইয়ের আভাস

রাজস্থলীতে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে কাপ্তাই সেনা জোনের গোলবার প্রদান

পাহাড়ে ভ্রমণ কতটা নিরাপদ, ভ্রমণে সেনাবাহিনীর ভূমিকা কোন পথে?

ছদক ক্লাবের গুণীজন সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: