বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প (২০ ইসিবি) এর উদ্যোগে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি জনগোষ্ঠীর পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং একই সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম (শাসম), এনডিসি, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সড়ক পরিবহন উইংয়ের উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ ওয়াসিকুল ইসলাম, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের পিডি (সীমান্ত সড়ক প্রকল্প) কর্নেল তানিম শাহরিয়ার, এএফডব্লিউসি, পিএসসি এবং ব্রিগেডের স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন, পিএসসি।

কর্মসূচি শেষে অতিথিবৃন্দ ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার ঝাউবাগান থেকে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

কাপ্তাই চোলাই মদ ও গাজা সহ আটক ৩

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসে বিএনপির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

কাপ্তাইয়ে ভূমি মেলা উদ্বোধন 

কাপ্তাইয়ে ৬০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

রাঙামাটিতে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তি দাবি

ইঁদুরে ক্ষতিগ্রস্ত সাজেকের ২৫টি গ্রামে জাবারাং সমিতির খাদ্য সহায়তা প্রদান

রাজস্থলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নানা শঙ্কায় খাগড়াছড়ি ৩ উপজেলায় নির্বাচন প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন

‎রাঙামাটিতে প্রান্তিক নারীদের নিয়ে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: