শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ই জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার সভাপতি মোঃ রায়হান এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা করে থাকেন। এছাড়াও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এসময় প্রধান অতিথি তিনজন শিক্ষার্থীকে পরীক্ষার ফরম পূরন করতে আর্থিক উপহার, শহীদ জিয়ার খালপাড় উচ্চ বিদ্যালয়ের জন্য সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

যুগ্ম-সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যের রাখেন ফাউন্ডেশন রামগড় শাখার সভাপতি মোঃ রায়হান। বিতরণে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া, যুগ্ম- সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি মোঃজসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন,সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ্, জেলা ওয়াদুদ ভূ্ঁইয়া ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান সহ সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সিসিএইচপি কাজের বার্ষিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

কাপ্তাইয়ে ছাদ হতে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাই উচচ বিদ্যালয়ে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিষয়ে সচেতনমূলক সভা 

লংগদুতে জাতীয় সমবায় দিবস পালিত 

আনোয়ারায় গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ধারীরা নানা ইস্যু তৈরি করবে-দীপংকর তালুকদার

মহালছড়িতে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের উদ্বোধন

রাঙামাটিতে এক অজ্ঞাত নারীর লাশ উদ্বার

error: Content is protected !!
%d bloggers like this: