মঙ্গলবার , ১৯ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
মে ১৯, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় মহালছড়ি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় স্মার্ট ভূমি সেবা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা গ্রহণ বিষয়ে উপস্থিতদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মিসকাতুল তামান্না সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব হবে।

এসময় উপস্থিত জনগণকে দালালমুক্তভাবে সরাসরি সরকারি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে উপজেলা ভূমি অফিসের সহায়তা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ ভূমিসেবা মেলায় বিভিন্ন তথ্যসেবা, পরামর্শ প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়া- ডংনালা সড়ক যেনো মরণফাঁদ: চরম দুর্ভোগে এলাকাবাসী

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন মিলন

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ পরিদর্শনে মুগ্ধ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে সুপার সুইট জাতের আনারস চারা বিতরণ

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করার দাবি পিসিএনপি’র

রাঙামাটির জেন্ডার সমতা জলবায়ু জোট কমিটি গঠন

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাত সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-৪

বেতবুনিয়া পিএসটিএস কেজি স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: