শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে চুরি হওয়া গরুসহ বুলু নামের এক কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুল মিয়া প্রকাশ বুলু কসাই উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারী) রাত দেড়টার দিকে উপজেলার ইসলামাবাদে বিশেষ অভিযান চালিয়ে বুলু কসাইয়ের বাড়ি থেকে গরুসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ৮ জানুয়ারি উপজেলার ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা গ্রামের আবদু শুক্কুরের স্ত্রী রোজিনা আক্তারের বসতবাড়ি থেকে একটি লাল রংয়ের গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি থানা পুলিশকে অভিযোগ দেওয়ার পর চুরি হওয়া গরুসহ কসাইকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, হতদরিদ্র রোজিনার বাড়ি থেকে গত ১ সপ্তাহ পুর্বে গরুটি চুরি হয়। অভিযোগ পেয়ে কসাই বুলুর বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে স্বীকারোক্তি অনুযায়ী তার  গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় অপরাপর জড়িতদেন আটকের চেষ্টা চলছে এবং চোরাই গরু থানায় নিয়ে আসা হয়েছে।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, কসাইর গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। জড়িত কসাই বুলু আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ৪ লাখ টাকার ওষুধ জব্দ ও জরিমানা

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

ঈদগাঁওয়ে অসহায় ছখিনা বেগমের চিকিৎসা ফান্ড হস্তান্তর

কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

রাইখালীর ভালুকিয়ায় ২ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা দিল চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য,  জিপিএ -৫ পেলো ৯৫

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কাপ্তাই শিলছড়িতে শত্রুতার জেরে ঘরে আগুন দেবার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: