সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২৬, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এর দিকনির্দেশনায় উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

‎‎অভিযানে নেতৃত্ব দেন ২৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) মোঃ হাফিজুর রহমান। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ মোট ৪৩৭ দশমিক ৪ ঘনফুট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা। জব্দকৃত কাঠের বিষয়ে নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎এ বিষয়ে ২৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে বিজিবি। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো.জাহিদুল ইসলাম জাহিদ বলেন,“সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

‎কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হলো তিন দিনব্যাপী বিজু উৎসব

রামগড়ে ইউপি সদস্যসহ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

দূর্গাৎসব ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া

চট্টগ্রাম রেঞ্জ ব্যাডমিন্টনে রাঙামাটি জেলা পুলিশের গৌরব অর্জন

১০৬ বছরের ঈদগাঁও কালি মন্দিরের পাশে ২০০ বছরের পুরনো পুকুর!

বান্দরবানে সাঙ্গু নদীর তীরে ধসে গেছে ৯টি বসতভিতা

৮ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের

বাংলা‌দেশ‌কে নি‌য়ে এখ‌নো ষড়যন্ত্র হ‌চ্ছে – অংসুইপ্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: