রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
মার্চ ৮, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল— আজকের পদক্ষেপ, আগামী ন্যায্যতার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত খীসা, মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী এবং স্থানীয় অদম্য নারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীরা আজ শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: