রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎পাহাড়ে বসবাসরত নারীরাও তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ৮, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

জাতিগত, রাষ্ট্রীয়সহ সকল নিপীড়নের মধ্য দিয়ে পাহাড়ের নারীদের বেড়ে উঠতে হয় বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। তিনি বলেন, পাহাড়সহ দেশব্যাপী নারীদের প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে থাকতে হচ্ছে।

‎বিচারহীনতা কারণে এখানকার নারীরা সহিংসতা, নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে। এতে দুস্কৃতকারীরা আরো বেশি সুযোগ পাচ্ছে। এর প্রতিবাদে আমরা সোচ্চার হতে পারি না ও ন্যায় বিচারের জন্য লড়াই করতে পারি না। এমন অবস্হায় পাহাড়ে নারীদের অনিরাপদভাবে দিনযাপন করতে হচ্ছে। কেবল মাত্র ২০২৫ সালের মানবধিকার রিপোর্টে ৩৬৮টি সহিংস ঘটনায় নারী ও শিশু সহিংসতার শিকার হতে হয়েছে।

‎রোববার (৮মার্চ ২০২৬) সকালে রাঙামাটিতে আর্ন্তজাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

‎জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, ব্লাষ্টের জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান, সমাজ কর্মী কক্সি তালুকদার, ছাত্র নেতা জগদীশ চাকমাসহ আরো অনেকে । এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় পর্ষন্ত গিয়ে পুনরায় শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়।

‎এদিকে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে। জেলা পরিষদে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষি কাজল তালুকদার ও জেলা প্রশাসন কার্যালয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা উদ্যোক্তা নারীরা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৯ বছরেও এমপিওভুক্ত হলো না ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজে বাধা দেওয়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির নিন্দা

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত  

বান্দরবানে গ্রেফতার ৯ জঙ্গিকে কারাগারে প্রেরণ

দীঘিনালায় স্বর্ণকুমার হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমিতে বিদায় সংবর্ধনা

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: