শনিবার , ১৪ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে সড়ক দূর্ঘটনার কবলে পর্যটকবাহী সিএনজি: সেনাবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ১৪, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকার চাম্পাকলা বাউন্তীতে পর্যটকবাহী সিএনজি সড়ক দূর্ঘটনার কবলে পড়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সিএনজি নিযন্ত্রণ হারিয়ে দূর্ঘনার কবলে পড়ে। এতে করে ঢাকার মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন এর অধীনে বাঘাইহাট সেনা জোন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতাল এ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: