শনিবার , ১৪ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ১৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে সংঘটিত আন্তঃজেলা ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ মার্চ রাতে সংঘবদ্ধ চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১টি চোরাই ইজিবাইক। আজ ১৪ মার্চ ( শনিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

তিনি বলেন, উপজেলার ঈদগাঁও বাস ষ্টেশনে একটি ইজিবাইক পার্কিং থেকে চুরির ঘটনায় ভুক্তভোগী আবু নাছির বাপ্পী থানায় অবহিত করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত ঘটনাস্থলের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের আলী আহমদের পুত্র  মোঃ রায়হান (২০) ও ইসলামপুর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোঃ ইমরান (২৩)।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোফর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে আজাদী সম্পাদক এম এ মালেক সংবর্ধিত

১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে ঘর মেরামতের জন্য ২ পরিবারকে টিন প্রদান

আঞ্চলিক পরিষদে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

বিলাইছড়িতে আলীশাহ (র:) এর ৪১ তম বার্ষিক ওরশ মাহফিল উদযাপন

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক সেবনে যুবকের জেল

ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা

দেশব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

এমপি দীপংকরের সাথে সৌজন্য সাক্ষাৎ কাপ্তাই উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের

error: Content is protected !!
%d bloggers like this: