সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
মার্চ ১৬, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ

রাঙামাটি ভোলকান ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্য ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজানের ২৬তম দিনে জেনারেল হাসপাতাল এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ক্রীড়া সংস্থার সদস্য সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল ত্রিপুরা।

‎অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

‎বক্তারা আরও বলেন, ভোলকান ক্লাব একটি ক্রীড়া সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়া চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আব্দুল মান্নান, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাবেদ ইকবাল, সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক রাসেল আদনান, সাংগঠনিক সম্পাদক ওমর আলী, রহমত উল্লাহসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

‎ইফতার মাহফিলে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে আয়োজকরা উল্লেখ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি মেডিকেলের অধিকাংশ ডাক্তার রোগীর দেখেন না জেনারেল হাসপাতালে

জুরাছড়িতে পুষ্টি পরোক্ষ কর্মসূচি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাজেকে ঢাবি ছাত্রী অপহরণ ঘটনায় একজন আটক

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সকল সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

বাঘাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

দীঘিনালায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

নিখোঁজ সন্তান ও স্ত্রীকে পরকিয়ায় পালিয়ে যাওয়ার সন্দেহে স্বামীর অভিযোগ

প্রশিক্ষিত ১৭৫ জন নারীকে সনদ দিল খাগড়াছড়ি জেলা পরিষদ

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগে মারিশ্যা জোন

জুলাই শহীদ দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: