শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাওয়ার টিলার দেওয়ার নামে লাখ টাকা নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ

বিনামূল্যে কৃষকদের পাওয়ার টিলার দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। আর সেই পাওয়ার টিলার দেওয়ার কথা বলে বরকলের কৃষকদের কাছ  লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বরকল উপজেলার  জাহিদুল ইসলাম স্বপন বলেন বরকল উপজেলায় পাওয়ার টিলার পাওয়া সুবিধাভূগীদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই চক্রের একজন মোঃ নজরুল ইসলাম। সে বরকল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমার অফিস সহকারী বলে পরিচিত।  তবে নজরুল বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

জাহিদুল ইসলাম স্বপন বলেন, দলীয় ভাবে আমরা জেলা পরিষদ হতে তেমন কিছু পাইনি। জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার কাছে আমরা নেতাকর্মীরা বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য যাই। একসময় দেয়, একসম দেয় না। তাই আমার সাথে পরিচয় হয় নজরুল ইসলামের সাথে।

পরিচয়ের সূত্র ধরে নজরুল আমাকে প্রস্তাব দেন আগামী মাসে সরকারী ঘর আসবে। এছাড়াও রাঙামাটি জেলা পরিষদ থেকে পাওয়ার টিলার, টিউবওয়েল দেওয়া হবে। ঘরের নাম, টিউবওয়েল ও পাওয়ার টিলারের জন্য নাম দিতে পার।

এজন্য টাকা দিতে হবে। টিউবওয়েল পেতে দিতে হবে ২ হাজার টাকা। আর পাওয়ার টিলার পেতে ১ লক্ষ ২০ হাজার টাকা ও ঘরের জন্য ৫০ হাজার টাকা করে দিতে হবে। এমন প্রস্তাবে আমি ৪-৫ বিষয়ের উপর নজরুল ইসলামের সাথে লেনদেন করেছি।

আরেক ভুক্তভোগী নাজমুল হোসাইন বলেন, আসলে আমি এসব ব্যাপারে তেমন কিছুই জানতাম না। পরে আমি স্বপনের মাধ্যমে পাওয়ার টিলারের জন্য ৬০ হাজার টাকা দেই নজরুলকে।

আগামী ডিসেম্বর মাসে পাওয়ার টিলার আমাকে বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু গত ২ অক্টোবর পার্বত্য মন্ত্রী উপস্থিত থেকে এসব পাওয়ার টিলার বিতরণ করেছেন। সেখানে আমাদের কারো নাম ছিল না।

পরে স্বপনের কাছ থেকে জানতে পারি নজরুলকে টাকা দিয়েছে স্বপন। পাওয়ার টিলা নিতে হলে ১ লক্ষ ২০ হাজার টাকা দিতে হবে। ৬০ হাজার টাকা দিয়ে পাওয়ার টিলার পাবে না। আমি যখন জানতে পারলাম পাওয়ার টিলা দেওয়া শেষ হয়ে গেছে।

আমি জেলা পরিষদে গিয়ে নজরুলকে চাপ দিলে তখন সে অস্বীকার করে। পরে কথা কাটাকাটি হলে নজরুল আমাকে টাকাগুলো ফেরৎ দিতে চায়। এখন আমি টাকা ফেরৎ চাই, না হয় পাওয়ার টিলার চাই।

এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, অভিযোগকারী জাহিদুল ইসলাম স্বপন ও নাজমুল হোসাইন যে সব কথা বার্তা বলছে তা সম্পূর্ণ মিথ্যা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ির দুই ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

জুরাছড়িতে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কেপিএমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে সমন্বয় সভা

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

রাজস্থলীর ঘিলাছড়িতে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

নিখিল কুমারের নেতৃত্বে রাঙামাটি আওয়ামীলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

চন্দনাইশ রাউলিবাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল সম্পন্ন 

রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে রোহিঙ্গা নাগরিক আটক

কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

error: Content is protected !!
%d bloggers like this: