মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ১৭, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গরু বাজারস্থ একটি অভিজাত হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এর আয়োজন করা হয়।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব টিমের সদস্য নেজাম উদ্দিন।

উপজেলা টিম লিডার আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও নিউজ ডটকম চেয়ারম্যান রেজাউল করিম, জুলাইযোদ্ধা এড. এসকে ফারুকী, দৈনিক আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, সিনিয়র সাংবাদিক হাফেজ বজলুর রহমান, জেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য সাঈদ বিন আল হোসেন হৃদয় ও সদস্য রুবি আক্তার, সাকিব বক্তব্য রাখেন। এ সময় যুব রেড ক্রিসেন্টে উপজেলা টিমের বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঈদগাঁওর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা যুব রেড ক্রিসেন্ট সেই সেবামূলক কর্মকাণ্ডের অন্যতম একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

আর্তমানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যুবকদের ৭টি মূলনীতি ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত স্বেচ্ছাসেবীর প্রধান লক্ষ্য।

ইফতার মাহফিলটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সবশেষে দেশ, জাতি এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
১৭/৩/২০২৬ খ্রি.

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাল হতে বান্দরবানে তিনদিন ব্যাপী বুদ্ধ ভিক্ষু সম্মেলন

কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অবৈধভাবে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক-১, সিএনজি জব্দ

‘একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করছে’ 

মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত

বান্দরবানে ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন

কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

খাগড়াছড়ির চার বীর কন্যাদের সাথে স্কুল ছাত্র-ছাত্রীদের হয়ে গেলো ব্যতিক্রমী “মিট দ্যা প্রাইড” 

রামগড়ে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করলো হিল সার্ভিস

দ্বিতীয় দিনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশ সদস্য আহত, আটক ৪

error: Content is protected !!
%d bloggers like this: