শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৭, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭(মার্চ) Canada গ্লোবাল এফেয়ারস (GAC) অর্থায়নে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এর UNDP সহযোগিতায় এবং  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে Ecosystem Restoration and Resilient Development in Chittagong Hill Tracts(ERRD-CHT) Project এর সাব প্রকল্প  Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT(BERCR CHT) এর কাপ্তাই, বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলার ইউনিয়ন পর্যায়ে উক্ত প্রকল্পের ন্যাচার টিমদের নিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা তাগিদে সারাদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়।

কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যা’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই এর কাপ্তাই উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান ও কাপ্তাই হেডম্যান এসোসিয়েশন এন সভাপতি থোয়াই অং মারমা এবং বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলা বায়োডাইভারসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট কনসারভেসন ফ্যাসিলিটেটর মিঠুন মারমা ও জনি খিয়াং। উক্ত প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রক্ষার উপর গুরুত্ব, প্রকৃতিতে থাকা সকল অসহায় জীববৈচিত্র্য এবং বিলুপ্তির পথে জীববৈচিত্র্যদের সংরক্ষণ ও রক্ষা করার উপর বাস্তব ধারণা দেওয়া হয়।

উক্ত সভায় সভাপতি রাঙ্গামাটি জেলার হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা বলেন, আমরা যদি প্রকৃতির জীব বৈচিত্র্যকে সংরক্ষণ ও তাদের পাশে থেকে রক্ষা না করি তাহলে আমাদের জন জীবনও হুমকি দিকে আস্তে আস্তে ধাবিত হবে এবং বর্তমানেও প্রকৃতির সেই হুমকি শুরু হয়ে গেছে। তাই আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যে যার অবস্থান থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষার জন্য আত্ব সচেতন হয়ে কাজ করতে হবে। উক্ত প্রশিক্ষণে  সংশ্লিষ্ট তিন উপজেলার ইউনিয়ন পর্যায়ে ন্যাচার টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে জুলাই পূনর্জাগরণ তথ্যচিত্র প্রদর্শন

কাপ্তাইয়ে জেলা পরিষদ ও ইউএনডিপি’র গরু ও চারা বিতরণ 

চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরমা হরি মন্দিরে বস্ত্র বিতরণ

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

কাপ্তাই এলপিসি কারখানা হতে কাঠের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর 

রাঙামাটির বন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

রাজস্থলী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ভূমি ব্যবস্হাপনা অটোমেশন পার্বত্যাঞ্চলের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: